মেডিক্যাল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নির্বাচন কমিশন প্রত্যাখ্যান
প্রকাশ : ১২ মার্চ ২০১৩, ২১:২২
বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ)-এর প্রস্তাবিত গঠনতন্ত্র সাধারণ সভায় অনুমোদন না করে গোঁজামিল দিয়ে একতরফা ভাবে নির্বাচন কমিশন গঠন করেছে বলে অভিযোগ করেছে হজরত-বিপ্লব-তানভীর পরিষদ। গতকাল পরিষদের এক বিবৃতিতে মো: হজরত আলী ও বিপ্লবুজ্জামান বিপ্লব বলেন, বিএমটিএ একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন বিধায় কোন রাজনৈতিক দলের অনুসারী ব্যক্তির অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সকলের মতামত উপেক্ষা করে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে একটি রাজনৈতিক দলের অনুসারী একজনকে মনোনীত করা হয়েছে। সাধারণ মেডিক্যাল টেকনোলজিস্টরা প্রহসনের এই নির্বাচন মেনে নেবে না। বিবৃতিতে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানানো হয়।