আজকের অনুষ্ঠান
প্রকাশ : ১২ মার্চ ২০১৩, ২১:২৩
বুধবার
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১২ঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল ৪টায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
ঢাকা বিভাগ শ্রমিক লীগঃ রাষ্ট্রপতি জিল্লুর রহমানের রোগমুক্তি কামনায় বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল, ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয়ে।
আমরা সূর্যমুখীঃ প্রয়াত জননেতা আবদুল জলিল স্মরণে নাগরিক সমাবেশ, বিকাল ৫টায়, সেগুনবাগিচাস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে।
রোটারি ক্লাব অব গুলশান লেকসিটিঃ ঠোঁটকাটা, তালুকাটা রোগীদের সার্জারি মিশনের সমাপনী অনুষ্ঠান, সন্ধ্যে সাড়ে ৬টায়, মহাখালীর ব্র্যাক সেন্টারে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মানবাধিকার ফোরামঃ ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের কবলে গণতন্ত্র ও মৌলিক অধিকার’ শীর্ষক আলোচনা সভা, সকাল ১১টায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে।