শেরপুরে ২য় বিভাগ ক্রিকেট

নবারুণ সংঘ অপরাজিত চ্যাম্পিয়ন

শেরপুর প্রতিনিধি শেরপুর দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে নবারুণ সংঘ অপরাজিত চ্যাম্পিয়ন ও উত্তরা স্পোর্টিং ক্লাব রানারআপ হয়েছে। উভয় দল আগামী বছর প্রথম বিভাগে খেলবে। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে গত রবিবার অনুষ্ঠিত লিগ ফাইনালে নবারুণ সংঘ দুই উইকেটে উত্তরা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। খেলা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি পুরস্কার তুলে দেন। এবার ১৯টি ক্লাব নিয়ে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত স্কোর : উত্তরা স্পোর্টিং ক্লাব- ৩০ ওভারে ১৩৪/৯ (বিপ্লব ৩৮*, রতন ২৯, অতিঃ ২৮; মামুন ২/১১, রাসেল ২/১৫)। নবারুণ সংঘ- ২৯.৫ ওভারে ১৩৬/৮ (আরিফ ৩৮*, হুমায়ুন ৩৬, অতিঃ ২২, বাঁধন ৩/২৭, জামান ২/১৩)। নবারুণ সংঘ ২ উইকেটে জয়ী।