রামকৃষ্ণ মিশনে স্বামী
বিবেকানন্দের জন্মবার্ষিকী
উত্সব আগামীকাল
প্রকাশ : ১২ মার্চ ২০১৩, ২১:৫০
বর্ষব্যাপী স্বামী বিবেকানন্দের ১৫০তম জন্মবার্ষিকী অনুষ্ঠানমালার উদ্বোধন উপলক্ষে ঢাকা রামকৃষ্ণ মিশনে তিনদিনব্যাপী উত্সবের আয়োজন করা হয়েছে। ১৪ মার্চ সন্ধ্যা ৬টায় উত্সব উদ্বোধন করবেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। উত্সব রয়েছে আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান, উচ্চাঙ্গ সঙ্গীতের আসর, নাটক, পুতুল নাচ, শিশুদের নাটক, গীতিআলেখ্য ও চিত্রাংকন প্রতিযোগিতা। শুক্রবার মহাপ্রসাদ বিতরণ। ১৬ মার্চ সমাপনী দিবসে প্রধান অতিথি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার উদযাপিত হবে শ্রীরামকৃষ্ণদেবের ১৭৮তম জন্মতিথি। -প্রেস বিজ্ঞপ্তি