আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সভা ১৬ মার্চ

আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের এক সভা আগামী ১৬ মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।