কাল হরতাল

নোয়াখালীতে হরতালে গাড়িতে আগুন, ভাঙচুর

বিক্ষিপ্ত দু’একটি ঘটনা ছাড়া নোয়াখালীর সর্বত্র শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে সকালে পিকেটাররা জেলা শহর মাইজদীসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গাছের গুড়ি, ইট-পাটকেল ফেলে ও টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এদিকে জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ ও নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ি আংশিক) আসনের এমপি জয়নাল আবদিন ফারুক ও বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপি’র সভাপতি মোঃ শাজাহানের মুক্তির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার নোয়াখালীতে হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট। গতকাল ঐ নেতাসহ গ্রেফতারকৃত কেন্দ্র ছিল। ভারী যানবাহন চলতে দেখা যায়নি। এর আগে সোমবার রাতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে জেলা শহরে বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা ২টি বাসে আগুন দেয় এবং বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। একই সাথে সড়কগুলোতে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। হরতালে সহিংসতা এড়াতে সোমবার রাত থেকেই পুলিশ বিভিন্ন থানা এলাকায় বিএনপির ৫ জন ও জামায়াত-শিবিরের ৫ জনসহ মোট ১০ জন নেতাকর্মীকে আটক করে । জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশীদ আজাদ জানান, জেলার দুই নেতা জয়নাল আবদিন ফারুক ও মোঃ শাজাহানকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। আজ বুধবার বিকেলে এরই ধারাবাহিকতায় জেলা শহরে ১৮ দলীয় জোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।