এমপি মোজাহার আলীর মুক্তির দাবিতে আজ জয়পুরহাটে হরতাল

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এবং জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধানের মুক্তির দাবিতে আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জয়পুরহাট জেলা বিএনপি। জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গতকাল মঙ্গলবার জানান, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এবং জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধানকে মঙ্গলবার ঢাকায় গ্রেফতার করা হয়েছে। তার মুক্তির দাবিতে আজ জয়পুরহাট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। তাকে মুক্তি না দিলে আরো কর্মসূচি দেয়া হবে।