মন্তব্য
প্রকাশ : ১৩ মার্চ ২০১৩, ১৮:৫৬
‘ভাগ্য তো বটেই তবে আমি তাদেরকে সম্মান করি, যারা আমাকে ভালোবাসেন। ভালোবেসে ডাক পেলে সেই ডাকে সাড়া দিই। সবচেয়ে বড় কথা, আমার বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কোন অভিযোগ তুলতে পারেননি। ভবিষ্যতেও পারবেন না। তা ছাড়া আমি আমার নিজের স্বাধীনতায় চলি, কাজ করি।’
চিত্র নায়ক ফেরদৌস
নিজের বর্তমান বহুমুখী কাজ সম্পর্কে বলেন।
‘মোস্তফা মেহমুদের ‘অবাক পৃথিবী’ ছবিতে আমি সর্বশেষ অভিনয় করেছিলাম। এর পর মোস্তফা মেহমুদ কোথায় যেন হারিয়ে যান। তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। কয়েক বছর ধরেই মোস্তফা মেহমুদের খোঁজ করছিলাম। অবশেষে তার খোঁজ পেয়েছি। মুঠোফোনে কথা বলেছি। হারানো বন্ধুকে ফিরে পাওয়ার অনুভূতি বলে বোঝানো সম্ভব না।’
নায়করাজ রাজ্জাক
পুরনো বন্ধু চলচ্চিত্রনির্মাতা মোস্তফা মেহমুদের খোঁজ পাওয়া প্রসঙ্গে বলেন।