৬ স্কুলে ‘কুইজ মাস্টার’ প্রতিযোগিতা

বিনোদন ডেস্ক সম্প্রতি জুপিটার গ্রামার ভিশনের উদ্যোগে এবং ইউনাইটেড ফোরাম মুগদা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে লেখক মাহবুবুর রহমান শাহীনের সঞ্চালনায় আন-নাফ গ্রিন মডেল হাই স্কুলে মুগদা থানাধীন ৬টি স্কুল, যথাক্রমে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মুগদাপাড়া কাজী জাফর আহম্মদ উচ্চ বিদ্যালয়, হায়দার আলী হাই স্কুল অ্যান্ড কলেজ, মহানগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এশিয়ান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং আন-নাফ মডেল হাই স্কুলের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে জ্ঞানভিত্তিক শিক্ষামূলক অনুষ্ঠান ‘কুইজ মাস্টার’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অভিনেতা অলিউল হক রুমি বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।