৫০তম পর্বে ‘জাদুর দেশে’
প্রকাশ : ১৩ মার্চ ২০১৩, ২০:১৩
ধারাবাহিক শিশুতোষ ম্যাজিকাল অনুষ্ঠান ‘জাদুর দেশে’ অনুষ্ঠানটি আরটিভিতে সম্প্রচার শুরু হয় গত বছরের প্রথম দিকে। এরই মধ্যে শিশুদের কাছে প্রিয় হয়ে ওঠা এই অনুষ্ঠানটি আজ ৫০তম পর্বে পা রাখছে। আজ বিকেল ৫টা ২০ মিনিটে প্রচার হবে এই ৫০তম পর্ব। উল্লেখ্য ‘জাদুর দেশে’ অনুষ্ঠানের প্রতি পর্বে শিশু-কিশোর ম্যাজিশিয়ানরা দর্শকদের জন্য ম্যাজিক পরিবেশন করে থাকে। প্রতিপর্বে অনুষ্ঠানটির উপস্থাপক নন্দিত ম্যাজিশিয়ান শাহীন শাহ্ শিশু-কিশোরদের একটি ম্যাজিক ট্রিক শিখিয়ে থাকেন। অনুষ্ঠানের অন্য পর্বে থাকে বিদেশি ম্যাজিশিয়ানদের ম্যাজিকের অংশ বিশেষ। এ ছাড়াও প্রতিপর্বে দর্শকদের জন্য দেশ এবং দেশের বাইরের নানা বিষয় নিয়ে একটি কুইজ থাকে, সঠিক উত্তর এসএমএস করে লটারির মাধ্যমে জিতে নেন পুরস্কার।