জন্মদিন

আমির খান :এক কথায় বলিউড পারফেক্টশনিস্ট। ১৯৬৫ সালের এই দিনে তার জন্ম। সেই ১৯৬৫ সাল থেকে এখন পর্যন্ত বলিউডের দাপটের সঙ্গে অভিনয় করে আসছেন তিনি। ‘কেয়ামত সে কেয়ামত তাক’ ছবি দিয়েই তিনি বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ ও আলোচিত হন। তারপর থেকে তার অভিনীত সবকটি ছবিই জনপ্রিয়। শুধু তাই নয়, তার ‘থ্রি ইডিয়ট’ ছবিটি ইন্ডিয়ান বক্স অফিসে আয়ের তালিকায় এক নম্বরে অবস্থান করছে। অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনা ও প্রযোজনাও করেন।