সম্ভাবনাময় পেশা হোটেল ম্যানেজমেন্টে
প্রকাশ : ১৩ মার্চ ২০১৩, ২০:৩২
ছেলেবেলায় কাউকে শিক্ষাজীবনের পরে তার জীবনের লক্ষ্য জিজ্ঞেস করা হলে অনেকেই উত্তর দেয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক নয়ত পাইলট হতে চায়। কিন্তু আজকাল তরুণরা চান শিক্ষাজীবনেই অর্থ উপার্জন করে আগে থেকেই নিজের ক্যারিয়ার শুরু করতে। আর ক্যারিয়ার বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সেই পেশায় চাকরির নিশ্চয়তা এবং ভবিষ্যত্ নিরাপত্তা। আর এর সাথে যদি থাকে বিদেশে ওই পেশায় চাকরির সুযোগ, তাহলে সেই পেশাতেই আগ্রহটা বেশি দেখা যায়। এসব বিবেচনায় বর্তমানে হোটেল ম্যানেজমেন্ট বিষয়টি চলে এসেছে আলোচনার শীর্ষে। এ পেশায় তরুণরা পচ্ছে সম্ভাবনাময় ক্যারিয়ার আর দেশ-বিদেশে চাকরির সুযোগ।
হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে ক্যারিয়ার সম্পর্কে জানালেন কক্সবাজারের পাঁচ তারকা মানের হোটেল ওশান প্যারাডাইসের ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের ডিরেক্টর ও এক্সিকিউটিভ শেফ এটিএম আহমেদ হোসেন। এ সেক্টরে দেশ-বিদেশে ক্যারিয়ারের সুযোগ সম্পর্কে তিনি বলেন, ‘প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদ থাকার কারণে দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের কাছে আমাদের দেশ হয়ে উঠছে খুবই আকষর্ণীয়। বর্তমানে বাংলাদেশে গড়ে উঠছে নতুন নতুন পাঁচ তারকা হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট। বিশেষ করে কক্সবাজারেই গড়ে উঠেছে বেশকিছু আধুনিক হোটেল। এ বছরেই আরও কিছু হোটেল সেখানে কার্যক্রম শুরু করবে। এ ছাড়া ঢাকাতেও চালু হবে পাঁচ তারকা মানের বেশ কয়েকটি হোটেল।’ আহমেদ হোসেন আরও বলেন, ‘ফ্রন্ট অফিস অপারেশন্স, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন এবং হাউজ কিপিং বিভাগগুলো-ই হোটেলে প্রধান। এসব বিভাগে কাজ শুরু করতে চাইলে হাতে-কলমে প্রশিক্ষণের বিকল্প নেই। পাশাপাশি এ সেক্টরে কাজ শুরুর পর নিজেকে কাজে দক্ষ করে তোলার বিষয়ে সচেতন ও ধৈর্যশীল হতে হবে। কাজের বিষয়ে আগ্রহী হতে হবে। তবেই ক্যারিয়ারে দ্রুত উন্নতি করা সম্ভব।’ ০১৯৬২৫৯৫৪৬০, ০১৭৩৮৯৬৬৭৯৮ নম্বরে ফোন করে হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে ক্যারিয়ার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
এমন আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে নিউটন হোটেল স্কুল দিচ্ছে হোটেল ম্যানেজমেন্ট। ঢাকার মহাখালীতে অবস্থিত এই হোটেলে প্রবেশের পর যে কারোর-ই মনে হবে তিনি একটি পাঁচ তারকা মানের হোটেলে এসেছেন। পাঁচ তারকা মানের হোটেলের পরিপূর্ণ আবহে এখানে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে রয়েছে আন্তর্জাতিক মানের হোটেলের সব ধরনের সুযোগ-সুবিধা, লাক্সারিয়াস ল্যাব এবং ফুলটাইম দেশি-বিদেশি প্রশিক্ষক। এখানকার প্রতিটি প্রশিক্ষণ কক্ষ, প্রাকটিক্যাল ল্যাব এবং শিক্ষা উপকরণ আন্তর্জাতিক মানের। ফলে প্রশিক্ষণের পুরোটাই সম্পন্ন হয় হাতে-কলমে ও মান নিশ্চিত করেই। আর তাই এ সেক্টরে চাকরির ক্ষেত্রে এখানকার শিক্ষার্থীরা থাকছেন এগিয়ে। নিউটন হোটেল স্কুলে হোটেল ম্যানেজমেন্ট বিষয়ক শর্ট সার্টিফিকেট কোর্সের মধ্যে রয়েছে ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, হাউজ কিপিং সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ অপারেশন্স, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন এবং ইংলিশ ফর হোটেলস।
নিউটন হোটেল স্কুলের ম্যানেজার মার্কেটিং নুরুল হাসান জানালেন, উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের যেমন ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য IELTS বাধ্যতামূলকভাবে দিতে হয়, ঠিক তেমনি এ ধরনের হোটেল ম্যানেজমেন্ট কোর্সটি সম্পন্ন করাও অনিবার্য। এর মাধ্যমে তারা বাইরে লেখাপড়া করা অবস্থাতেই সম্মানজনক চাকরি ও উপার্জন করতে পারবে। নিউটন হোটেল স্কুলের অন্যতম বৈশিষ্ট্য অন দ্য জব ট্রেইনিং প্রোগ্রাম। নিউটন হোটেল স্কুল বাংলাদেশের একমাত্র সার্টিফায়েড আমেরিকান হোটেল অ্যান্ড লজিং এডুকেশনাল পার্টনার (AHLEI)। ফলে আপনি বাংলাদেশে বসেই পেতে পারেন আমেরিকান হোটেল ম্যানেজমেন্ট সার্টিফিকেট।
যোগাযোগ: নিউটন হোটেল স্কুল, খাজা টাওয়ার (৯ম তলা), ৯৫ মহাখালী বা/এ, বীর উত্তম একে খন্দকার সড়ক, ঢাকা-১২১২।