তেল উত্তোলন শুরু করছে সুদান ও দক্ষিণ সুদান
প্রকাশ : ১৩ মার্চ ২০১৩, ২০:৫০
এক বছরেরও বেশি সময় পর নতুন করে তেল উত্তোলনে একমত হয়েছে সুদান ও দক্ষিণ সুদান। তেল পাইপলাইন ব্যবহারের জন্য ট্রানজিট ফি নিয়ে বিরোধের জেরে দেশ দুটির মধ্যে তেল উত্পাদন এতদিন বন্ধ ছিল। তেল রাজস্ব নিয়ে বিরোধের জেরে ২০১১ সালে সুদান থেকে আলাদা হয়ে যায় দক্ষিণ সুদান। এখন নতুন করে দু’দেশের মধ্যে মতৈক্য হওয়ায় ২৪ মার্চ থেকে ফের শুরু হচ্ছে তেল উত্পাদন। ইথিওপিয়ায় আলাপ-আলোচনার মধ্য দিয়ে এ ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছে দুই দেশ।