কয়লাখনি দুর্ঘটনায় চীনে নিহত ২১

চীনের দক্ষিণাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে একটি কয়লা খনিতে দুর্ঘটনায় ২১ শ্রমিক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো অন্তত চারজন। বুধবার দেশটির স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব ওয়ার্ক সেফটি (এসএডব্লিউএস) সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে। ৫৮ শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উদ্ধার তত্পরতা এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। কয়লা খনি দুর্ঘটনার ক্ষেত্রে শীর্ষ রয়েছে বিশ্বের সর্বোচ্চ কয়লা উত্পাদনকারী দেশ চীন। —খবর ডন অনলাইনের