ডিজিটাল স্কেল বাধ্যতামূলক করুন

ইদানিং বাজারের প্রায় দোকানে ডিজিটাল স্কেল পাল্লা ব্যবহার করতে দেখা যায়। এতে ক্রেতাও ঠিক দেখে নিতে পারেন। কিন্তু মাংস, মাছ ও তরকারিসহ অনেক দোকানে কম ওজনের কেজির বাটখারার ব্যবহার অবাধে চলছে। ক্রেতা প্রতিনিয়ত ঠকছে। দেখার কেউ নেই। একদিন স্থায়ীয় এক বাজারের কয়েক দোকানের কেজি বাটখারা এনে ডিজিটাল স্কেলে ওজন দিলাম, দেখলাম কোনোটাই সঠিক নয়। কোনটা ৪০ গ্রাম, কোনটা ৩৫ গ্রাম, কোনটা ৩০ গ্রাম, কোনটা ২৫ গ্রাম কম পাওয়া গেলো। এই যদি অবস্থা হয় তবে দিন দিন হাজার হাজার ক্রেতা কী পরিমাণে ঠকছে? আশা করি, ভ্রাম্যমাণ আদালত কিছুদিন পর পর বাজারে অভিযান চালিয়ে দেখবেন প্রত্যেক কেজি বাটখারা ঠিক আছে কিনা? মো. সালাহউদ্দিন মোল্লা, হাজী মো. নজরুল, ইসলাম (নান্নু), হাজী জামাল চৌধুরী, আবদুল হালিম, মো. মনির হোসেন, আটিগ্রাম, কেরানীগঞ্জ, ঢাকা ১৩১২