১৫ থেকে ২১ মার্চ পর্যন্ত
মেঘনা ও মেঘনা-গোমতী
সেতু বন্ধ থাকবে
প্রকাশ : ১৩ মার্চ ২০১৩, ২১:৩০
মেঘনা ও মেঘনা-গোমতী (দাউদকান্দি) সেতুর শেষ পর্বের স্থায়ী মেরামত কাজের জন্য ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২১ মার্চ সকাল ৮টা পর্যন্ত সেতুদ্বয়ের উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। সেতু দুটির মেরামত চলাকালে ঢাকা-চট্টগ্রাম রুটে যাতায়াতের জন্য কাঁচপুর ব্রিজ (ঢাকা)-তারাবো মোড় (রূপগঞ্জ)-নরসিংদী-আশুগঞ্জ-ভৈরব-সরাইল বিশ্বরোড-ময়নামতি-চট্টগ্রাম সড়ক এবং চট্টগ্রাম-ঢাকা রুটে যাতায়াতের জন্য ময়নামতি-সরাইল বিশ্বরোড-ভৈরব-আশুগঞ্জ-নরসিংদী-তারাবো মোড় (রূপগঞ্জ)-ঢাকা সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৫ মার্চ সকাল ৫টা থেকে কাঁচপুর ও ময়নামতি পয়েন্টে যানবাহন বিকল্প পথে ডাইভার্ট করা হবে।
এছাড়া সীতাকুন্ড, ময়নামতি, জগদীশপুর ও আউশকান্দিতে ওজন নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে ধারণক্ষমতার অতিরিক্ত যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। সিলেট থেকে আগত কয়লা ও পাথরবাহী যানবাহন এবং চট্টগ্রাম বন্দর থেকে অতিরিক্ত ওজনের লং ভেহিক্যাল, কাভার্ড ভ্যান ও মালবাহী যানবাহন উত্সমুখে নিয়ন্ত্রণ করা হবে।