শ্রমিক নেতা আমিনুল হত্যাকাণ্ড

মোস্তাফিজুরকে ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

তৈরি পোশাক শিল্প শ্রমিক নেতা আমিনুল ইসলামের দুঃখজনক হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে সন্দেহভাজন মোস্তাফিজুর রহমান, পিতা-মো. শমসের কারিগর বা শমসের মল্লিক বা শমসের বিশ্বাস, মাতা-আলেয়া বেগম, সাং-কান্দিরপাড়া (পূর্বপাড়া), পো. রাধানগর বাজার, থানা-শ্রীপুর, জেলা-মাগুরা সম্পর্কে তথ্য প্রদানসহ গ্রেফতারে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। নিকটস্থ থানায় বা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট উক্ত সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব হয় এমন তথ্য প্রদানকারীকে ১ লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। —তথ্য বিবরণী