গ্রীনট্রেড ইনভেস্টমেন্ট বাংলাদেশ সামিট এন্ড এক্সপো আজ শেষ

আজ শেষ হচ্ছে পরিবেশবান্ধব ও টেকসই শিল্প প্রতিষ্ঠায় সবুজায়ন ব্যবসার তিনদিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ও প্রযুক্তি প্রদর্শনী। গতকাল দ্বিতীয় দিনে সম্মেলন কেন্দ্রের গ্রীনভিউ হলে অনুষ্ঠিত কর্মশালায় ডেনমার্ক, জার্মানি, জাইকা, জেট্রো, বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ নৌ অধিদপ্তর, বাংলাদেশ শিপ বিল্ডারর্স এসোসিয়েশন বাংলাদেশে তাদের বিনিয়োগের সম্ভাবনা ও স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে আন্তঃরাষ্ট্রীয় ও বেসরকারি প্রযুক্তি নির্মাতা সংগঠন, সরকারি-বেসরকারি অর্থলগ্নী ও মানবসম্পদ উন্নয়নকারী প্রতিষ্ঠানগুলোর দূরত্ব কমিয়ে আন্তঃদেশীয় ব্যবসায়িক সম্পর্কোন্নয়নে বিভিন্ন কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করে। সম্মেলনে অংশগ্রহণকারী বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘গ্রীনট্রেড ইনেভেস্টমেন্ট বাংলাদেশ সামিট এ্যান্ড এক্সপো’ বাংলাদেশে সবুজায়ন খাতে আন্তর্জাতিক বিনিয়োগ ও টেকসই শিল্প প্রতিষ্ঠায় এক্সপোনেট এক্সিবিশন উদ্যোগ প্রযুক্তির যথার্থ ব্যবহারের গুরুত্ব তুলে ধরবে, যা স্থানীয় শিল্প উদ্যোক্তাদের ও পরিবেশের উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখবে। এছাড়া আজ কর্মশালায় যুক্তরাষ্ট্র, স্পেন, সুইজারল্যান্ড, নরওয়ে, জাপান, চীন, সিঙ্গাপুর, ভারত ও স্বাগতিক বাংলাদেশের ১২টি প্রতিষ্ঠান তাদের বিজনেস পলিসি ও স্ট্র্যাটেজি আলোচনা করবে। প্রদর্শনীটি আজ সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ব্যবসায়ী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্য খোলা থাকবে। -প্রেস বিজ্ঞপ্তি