আজ কুমিল্ল¬া আইনজীবী সমিতির নির্বাচন

কুমিল্লা প্রতিনিধি আজ বৃহস্পতিবার কুমিল্ল¬া জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন। এ নির্বাচনে ২টি প্যানেলে ১৬ জন করে প্রার্থী নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মহাজোট সরকারের শেষ পর্যায়ে কুমিল্লা বারের এ নির্বাচনকে আওয়ামী লীগ ও বিএনপির মর্যাদার লড়াই হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে আবুল কালাম আজাদ (১) সভাপতি ও শহিদুল হক সাঈদ (২) সাধারণ সম্পাদক এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলে কাজী নাজমুস সা’দাত সভাপতি ও মো. তারেক আব্দুল্লাহ সাধারণ সম্পাদক প্রার্থী। এছাড়া নির্বাচনে প্যানেলের বাইরে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট গোপালচন্দ্র ভৌমিক। নির্বাচনে মোট ভোটার রয়েছে ৮৭২ জন।