কাউখালীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে সংবর্ধনা

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা পিরোজপুরের কাউখালীতে গতকাল বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদকে সংবর্ধনা দিয়েছে কাউখালী মহাবিদ্যালয়। মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক যোগাযোগমন্ত্রী আলহাজ্ব এম মতিউর রহমান, উপজেলা চেয়ারম্যান এস, এম, আহসান কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, অধ্যক্ষ সাইদুর রহমান প্রমুখ।