কুলাউড়ায় স্থানীয় বিএনপির ডাকে আধাবেলা হরতাল পালিত
প্রকাশ : ১৩ মার্চ ২০১৩, ২১:৩৮
কুলাউড়া সংবাদদাতা
কুলাউড়ার সন্তান বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এডঃ আবেদ রাজা গ্রেফতারের প্রতিবাদে এবং বিএনপির সকল নেতা-কর্মীর মুক্তির দাবিতে স্থানীয় বিএনপির ডাকে কুলাউড়া উপজেলায় গতকাল বুধবার ঢিলেঢালাভাবে আধাবেলা হরতাল পালিত হয়। হরতাল চলাকালে ভারি যানবাহন চলাচল বন্ধ ছিল। ছোট ছোট যানবাহন নিয়মিত চলাচল করেছে। দোকানপাট খোলা ছিল। উপজেলা বিএনপির সেক্রেটারী এম এ মজিদ ও পৌর বিএনপির সভাপতি শামীম আহমদ চৌধুরীর নেতত্বে একটি মিছিল শহরে হরতালের সমর্থনে পিকেটিং করতে চাইলে পুলিশের বাধায় তা সফল হয়নি।