গোপালগঞ্জ সরকারি কলেজে কর্মচারীদের বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি কলেজ কমিটি কর্তৃক ছাড়পত্রের মাধ্যমে নিয়োগ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে জেলার সকল সরকারি কলেজে কর্মরত বেসরকারি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। গতকাল বুধবার সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। শেষে ছিল মানববন্ধন। এসময় বঙ্গবন্ধু কলেজের সামনে গাছের গুড়ি ফেলে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক একঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। সমাবেশে বক্তব্য রাখেন কাজী শওকত হোসেন, হরপ্রসাদ বিশ্বাস, জাহানারা বেগম প্রমুখ। বক্তারা মাউশি’র মহাপরিচালকের মাধ্যমে নিয়োগ দেয়া হলে ব্যাপক দুর্নীতি হওয়ার আশংকা প্রকাশ করেন।শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।