১৭ বলে ওভার!

ব্যাটসম্যান অভিষেক নায়ার রান মেশিন হিসেবেই পরিচিত। তবে এবার ব্যাট নয়, বল হাতে নতুন কীর্তির পাশে নাম লেখালেন মুম্বাই ব্যাটসম্যান। খণ্ডকালীন ডানহাতি এ স্পিনার মঙ্গলবার ১০টি ওয়াইড ও একটি নো বল দিয়ে ১৭ বলে এক ওভার পূর্ণ করে রেকর্ড গড়লেন। দেওধর ট্রফির সেমিফাইনালে ১২তম ওভারে এ অখ্যাত রেকর্ড গড়েছেন নায়ার। অবশ্য এ কীর্তিকে ছাড়িয়ে যেতে পারেননি তিনি। পাকিস্তানের পেসার মোহাম্মদ সামির পাশে থাকতে হচ্ছে তাকে। ২০০৪ সালে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ১৭ বলে এক ওভার পূর্ণ করেছিলেন পাকিস্তানি তারকা। নায়ারের খরচে ওভারের মাশুল অবশ্য গুনতে হয়নি ওয়েস্ট জোনকে। নয় ওভার বাকি থাকতে সাউথ জোনকে পাঁচ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে তারা।