রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের উত্তর মটুকপুর সিটপাডা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ (৭০) গত মঙ্গলবার চিকিত্সাধীন অবস্থায় রংপুরে এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে ও নাতি/নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় উপজেলার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।