বাংলাভিশনের পর্দায় রমজান মাসে প্রতিদিন বিকেল ৫টা ১০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মজাদার ইফতার’। মাহবুবা চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রতি পর্বে একজন অতিথি উপস্থিত থাকবেন। তাঁরা ইফতারের বিভিন্ন রেসিপি রান্না করবেন। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নোভা, ফাতেমা তুজ জোহরা, আইরিন, বিউটি, ঝিলিক, গোলাম ফরিদা ছন্দা, এ্যানি খান, স্বাগতা, দীপা খন্দকার, লিজা, মনিরা ইউসুফ মেমী, শাহনাজ ইসলাম, সিমরা খান, সীমানা, সাবিহা মুনমুন, রুনা খান, সাদিয়া আফরোজ, সাথী, আঞ্জুমান সেতু, তানিয়া শারমিন, ফৌজিয়া ইয়াসমিন, মেহেরুন নেছা, নিলুফার সুলতানা, ফারজানা ছবি, আফরোজা নাজনীন, কল্পনা রহমান, ফারহানা আজিজ, পুতুল, সিতারা ফেরদৌস ও রেজওয়ানা মুনা।
অনুষ্ঠানটি সম্পর্কে মাহবুবা চৌধুরী বলেন, ‘আমি রান্না করতে খুব ভালোবাসি। বাসায় নিয়মিতই রান্না করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করে ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’