ক বি তা

সন্ধ্যা

যেন ত্রি-সন্ধ্যায় তিনটা আগরবাতি জ্বলতেছে আমার কবরের পাশে যেদিকে পশ্চিমে তার ধোঁয়া উড়ে যায় বসে আছে যে ড্রেসিং-টেবিলের সামনে, তখন সন্ধ্যায়, তারে আমি জানি নাই সেও চিনে নাই কোনোদিন, দেখা যায় কয়টা টিয়া কবরের উপরে উড়তেছে অন্ধকারে কোনো রং নাই তাদের বুঝলাম তখন সন্ধ্যা নামল পৃথিবীতে।