জোকস
প্রকাশ : ১৪ মার্চ ২০১৩, ১৯:৫৯
পাশের একটা দোকান থেকে ফোনে কথা বলছে—
:হ্যালো, আপনাদের অফিসে কি সুপারভাইজার পদে কোনো লোক লাগবে?... কী বললেন? আপনাদের ওখানে সুপারভাইজার পদে দক্ষ একজন লোক আছেন? ...আচ্ছা ঠিক আছে, ঠিক আছে... রাখি।
ফোন রেখে লোকটিকে খুশিমনে টাকা দিতে দেখে ফোনের দোকানের দোকানি জানতে চাইলো? কী বিষয়? বলুন তো? ওখান থেকে ওরা বলল যে ওদের সুপারভাইজার লাগবে না, অথচ আপনি কি না এত খুশি?
‘আসলে আমিই ওখানকার সুপারভাইজার। আমার চাকরিটা আরও কিছুদিন নিশ্চিত জেনেই খুশি লাগছে...!’
স্বাস্থ্য বিভাগের এক উর্ধ্বতন কর্মকর্তা গেছেন গ্রামের এক স্কুল পরিদর্শনে। তো স্কুলের শিশুরা নিরাপদ পানি পান করে কি না বা এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ সচেতন কি না সে সম্পর্কে তিনি জানতে চাইলেন স্কুলের প্রধান শিক্ষকের কাছে—
:স্কুলের শিক্ষার্থীরা যেন বিশুদ্ধ পানি খায় সে বিষয়ে আপনারা সতর্ক তো?
:জ্বি, আমরা খুবই সতর্ক?
:কেমন?
:প্রথমেই পানি ফুটিয়ে নেওয়া হয়।
:তারপর?
:তারপর সেই পানি আবার ফিল্টার করা হয়।
:তারপর সেই পানি বাচ্চারা খায়?
:না, তারপর নিরাপত্তার কথা ভেবে আমরা সবাই ডাব খাই!
ছেলের প্রশ্নে বিরক্ত হয়ে বাবা ছেলেকে বললেন—
:সারাক্ষণ খালি প্রশ্ন আর প্রশ্ন। আমার ছোটবেলায় আমি যদি আমার বাবাকে এত প্রশ্ন করতাম তাহলে কী হতো তাই শুধু ভাবছি।
:কী আর হতো! তাহলে আজ অন্তত আমার দু’একটা প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারতে...বলল ছেলেটি!