স্পিলবার্গের ছবিতে আনুশকা

স্টিভেন স্পিলবার্গ। এক নামেই পুরো বিশ্বে পরিচিত। শুধু অভিনয়শিল্পীদেরই তিনি প্রিয় ব্যক্তি নন, হাজারো পরিচালকের আদর্শও বলা চলে। এমন একজন পরিচালকের ছবিতে অভিনয় করার স্বপ্ন প্রায় সবাই দেখেন। আর যখন সেই স্বপ্ন পূরণ হয় বা হওয়ার উপক্রম দেখা দেয় তখন এর অনুভূতিটা হয় একেবারেই ভিন্ন। গত দুই দিন ধরে ঠিক সেই অনুভূতিটিই সঙ্গে নিয়ে চলছেন বলিউডি অভিনেত্রী আনুশকা শর্মা। সম্প্রতি ভারতে আসেন স্টিভেন স্পিলবার্গ। ভারতের প্রায় ৭০ জন পরিচালককে তিনি পরিচালনার বিষয়ে টিপস দেন। শুধু পরিচালকই নয়, উপস্থিত ছিলেন বলিউডের কিছু বাঘা বাঘা অভিনেতাও। ভারতের বিভিন্ন স্টুডিও ঘুরে বেড়াচ্ছেন স্পিলবার্গ। হলিউডি এই পরিচালক কাশ্মীরকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। আর সেই চলচ্চিত্রের জন্যই বাছাই করলেন আনুশকা শর্মাকে। এই ছবিতে আরও অভিনয় করবেন ডেনজেল ওয়াশিংটন, রিচার্ড গিরি এবং ব্রেডলি কুপারসহ আরও অনেকে।