আগামীকাল ‘ম্যাকবেথ’-এর উদ্বোধনী মঞ্চায়ন
প্রকাশ : ১৪ মার্চ ২০১৩, ২০:১৫
১৬ মার্চ উইলিয়াম সেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন করবে পদাতিক নাট্য সংসদ। দলের ৩৫তম প্রযোজনা এটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুদীপ চক্রবর্তীর নির্দেশনার এই নাটকটি ওই দিন সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর মূল মিলনায়তনে মঞ্চায়ণ হবে। নাটকের কস্টিউম করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা এবং মঞ্চ ও টিভি অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি এবং সংগীত পরিচালানায় রয়েছেন শিশির রহমান। নাটকটিতে ম্যাকবেথ চরিত্রে অভিনয় করেছেন শিমুল এবং লেডি ম্যাকবেথ চরিত্রে অভিনয় করেছেন সামছি আরা সায়েকা। এ ছাড়া অনান্য চরিত্রে অভিনয় করেছেন জয়, জনি, রাসেল, সাগর, জুয়েল, মশিউর, ইকরাম, শুভ, নাজিম, তন্ময় এবং ওয়ালিদ।