চার দিনব্যাপী পুতুলনাট্যোত্সব
প্রকাশ : ১৪ মার্চ ২০১৩, ২০:১৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগ কর্তৃক আয়োজিত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পুতুল নাট্যদলের সমন্বয়ে ঐতিহ্যবাহী পুতুলনাট্য উত্সব আগামী ১৮ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং আগামী ২১ মার্চ সারা বিশ্বের সাথে বাংলাদেশ শিল্পকলা একাডেমীও প্রথমবারের মতো বিশ্ব পুতুলনাট্য দিবস উদ্যাপন করবে। উত্সবকে সার্থক করতে বাংলাদেশের লুপ্তপ্রায় এই শিল্পমাধ্যমে চর্চারত পুতুলনাট্য শিল্পীদের দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল থেকে ২১ মার্চ পর্যন্ত ৬ দিনব্যাপী ঐতিহ্যবাহী পুতুলনাট্য কর্মশালা পরিচালিত হবে। এই কর্মশালায় বাংলাদেশের সকল অঞ্চলের সর্বমোট ৪২ জন ঐতিহ্যবাহী পুতুলনাট্য শিল্পী অংশগ্রহণ করবেন।