অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন

হবিগঞ্জে ৭৫টি সম্পত্তি অবমুক্তির সিদ্ধান্ত

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনে ‘খ’ তফসিলভুক্ত হবিগঞ্জ জেলার আরো ৭৫টি সম্পত্তি অবমুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার জেলা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এ ঘোষণা দেন। এ সময় কমিটির সদস্য আর ডি সি সুজিতী ধর, প্রবাল কুমার মোদক. ডি সি দেবনাথ উপস্থিত ছিলেন। এ নিয়ে জেলা কমিটি মোট ৬২৪টি সিদ্ধান্ত প্রদান করেছে এর মধ্যে ৩৩২টি সরকার পক্ষে গেছে। নামঞ্জুরকৃত আবেদনগুলোর মধ্যে অধিকাংশের মালিকানা সংক্রান্ত রেজিস্টার্ড দলিল নেই। গত ৪ মার্চ পর্যন্ত জেলা কমিটির নিকট ৯ হাজার ২৫২টি আবেদন জমা পড়ে। ২০১২ সালের ৯ মে হবিগঞ্জ জেলার ‘খ’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তির গেজেট প্রকাশিত হয়।