রায়পুরায় চাঙ্গা হচ্ছে বিএনপি

রায়পুরা উপজেলা বিএনপির দলীয় কোন্দল নিয়ে সম্প্রতি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হলে এতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠে। ফলে দীর্ঘদিন পর পুনরায় জেগে উঠেছেন ঝিমিয়ে থাকা নেতাকর্মীরা। তবে রায়পুরায় বিএনপিকে চাঙ্গা রাখতে দলীয় কোন্দল নিরসন অতিব জরুরি বলে মনে করছেন স্থানীয় প্রবীণ রাজনৈতিক নেতারা। প্রকাশ, উল্লেখিত সংবাদ প্রকাশের পর গত ১১ মার্চ সোমবার বিএনপির ডাকা সারাদেশে বিক্ষোভ মিছিল ও পরের দিন হরতাল সফল করতে উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখ করার মত।