নোয়াখালীতে ডাকাতের গুলিতে ডাকাত নিহত

ডাকাতি করতে এসে এক ডাকাত গৃহস্বামীর পুত্রকে লক্ষ করে গুলি ছুঁড়লে সে গুলি লক্ষভ্রষ্ট হয়ে অপর অজ্ঞাত ডাকাত (৩৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে জেলার কবিরহাট উপজেলা নরোত্তমপুর ইউনিয়নের দরাফ নগর গ্রামে অমর চন্দ্র দে’র বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা ও ওসি মাহবুব আলম জানান, রাত ৩টার দিকে অমর চন্দ্র দে’র বাড়িতে ১০/১২ জনের একদল অস্ত্রধারী ডাকাত হামলা করে। ডাকাতরা শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে। এসময় অমর চন্দ্র দের পুত্র সুমনের সাথে এক ডাকাতের ধস্তাধস্তি শুরু করে তার মাথায় এলজি দিয়ে আঘাত করে। এক পর্যায়ে অন্য ডাকাত সুমনকে লক্ষ্য করে গুলি চালালে ঐ গুলি ডাকাতের মাথায় বিদ্ধ হয়ে সে ঘটনাস্থলে মারা যায়।