পটুয়াখালীতে ইটভাটার কেরানী খুন
প্রকাশ : ১৪ মার্চ ২০১৩, ২১:০৯
পটুয়াখালীর সদর উপজেলার টাউন জৈনকাঠী গ্রামে গত বুধবার গভীর রাতে জালাল হাওলাদার(৩৮) নামে এক ব্যাক্তিকে তার বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে খুন করেছে । নিহত জালাল ঐ এলাকার একটি ইটভাটায় কেরানীর চাকরী করতেন। নিহতের স্ত্রী নাজমা বেগম জানান, ঐরাতে তার স্বামী ঘরের বারান্দায় ঘুমিয়েছিলেন। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি মধ্যঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক পৌনে ২ টার দিয়ে কে বা কারা বাড়িতে এসে তার স্বামীকে নাম ধরে ডাক দিলে সে উঠে ঘরের দরজা খুলে দেয়। দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তার স্বামীকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে ।