জয়নুল স্মৃতিবৃত্তি পরীক্ষার ফলপ্রকাশ
প্রকাশ : ১৪ মার্চ ২০১৩, ২১:২৩
গত বুধবার জয়নুল স্মৃতি বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি, ঢাকা মহানগর শাখা পরিচালিত এ বৃত্তি পরীক্ষায় মহানগরীর ৫১টি প্রতিষ্ঠানের ১৭৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারমধ্যে ট্যালেন্টপুলে ২৬, প্রথম গ্রেডে ৪১ ও সাধারণ গ্রেডে ১১৯ জনসহ মোট ১৮৬ জন বৃত্তি পেয়েছে। এর আগে প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে বৃত্তি পরীক্ষার ফলাফল সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়ার নিকট হস্তান্তর করা হয়। জয়নুল স্মৃতি বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন স্বাক্ষরকৃত বিবৃতিতে বলা হয়, অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যেই ফলাফল প্রেরণ করা হয়েছে। আগামী মাসে সুবিধাজনক সময়ে বৃত্তি প্রাপ্তদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলেও তিনি জানান। - প্রেস বিজ্ঞপ্তি