এ্যাপোলো হসপিটালস
ঢাকার বাইরে টেলিমেডিসিন সেবা শুরু ২৫ মার্চ
প্রকাশ : ১৪ মার্চ ২০১৩, ২১:২৩
আগামী ২৫ মার্চ থেকে এ্যাপোলো হসপিটালস ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, খুলনা ও ময়মনসিংহের স্থানীয় রোগীদের টেলিমেডিসিনের মাধ্যমে চিকিত্সা সেবা প্রদান করতে যাচ্ছে। এই সেবার আওতায় রোগীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ্যাপোলো ইনফরমেশন সেন্টারে বসে এ্যাপোলো ঢাকার কনসালটেন্টদের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে চিকিত্সা পরামর্শ গ্রহণ করতে পারবেন।
টেলিমেডিসিন সেবা চালু উপলক্ষে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ্যাপোলো হসপিটালস ঢাকার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডাঃ শাগুফা আনোয়ার বলেন, রোগীর সময় বাঁচিয়ে দ্রুত সেবা পৌঁছে দেয়াই হচ্ছে টেলিমেডিসিন সেবা চালু করার প্রধান উদ্দেশ্য। -প্রেস বিজ্ঞপ্তি