বিমান বাহিনী ফুটবলে জহুরুল হক ঘাঁটি চ্যাম্পিয়ন
প্রকাশ : ১৪ মার্চ ২০১৩, ২১:৪৬
বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ফুটবল প্রতিযোগিতায় জহুরুল হক ঘাঁটি দল চ্যাম্পিয়ন এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি দল রানার-আপ হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর খেলার মাঠে বিজয়ী দল ৩-১ গোলে মতিউর রহমান ঘাঁটি দলকে ফাইনালে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। জহুরুল হক ঘাঁটি দলের সার্জেন্ট মাহবুব প্রতিযোগিতার সেরা খেলোয়াড় বিবেচিত হন। সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।-প্রে.বি.