দেশের পরিস্থিতি ভয়াবহ, সত্বর সংলাপে বসুন

ঢাকার লালমাটিয়া, মোহাম্মদপুরস্থ রাহমানিয়া জৈনপুরী দরবার শরীফের গদিনশীন পীর সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা দেশের বিরাজমান ভয়াবহ পরিস্থিতিতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের উদ্দেশে বলেন, দেশে একের পর এক যেসব ঘটনা ঘটে চলছে তা দেশবাসী আর দেখতে চায় না। সাধারণ মানুষ অশান্তির আগুনে জ্বলছে, নিরাপত্তা-হীনতায় ভুগছে, জানমালের ক্ষতি হচ্ছে। নির্বাচিত সরকার থাকতে আইনের শাসন বিঘ্নিত হচ্ছে, সর্বস্তরের মানুষ বিস্ময় ও অবাক হয়ে বলছে দেশ আজ কোন পথে? তিনি বলেন, সরকার কোটি কোটি মানুষের দিকে চেয়ে নবীজীর কুত্সা রটনাকারীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করলে দেশে শান্তি ফিরে আসবে। বিরোধীদলের উদ্দেশে তিনি বলেন, ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে না, আপনারা গণতন্ত্রের নীতিমালা অনুযায়ী শান্তভাবে কর্মসূচি পালন করুন। তিনি সরকারি ও বিরোধী উভয় দলকে অতি সত্বর সংলাপে বসার জন্য আহ্বান জানান।