আজ থেকে ৬ দিন মেঘনা ও মেঘনা-গোমতী সেতু বন্ধ থাকবে
প্রকাশ : ১৪ মার্চ ২০১৩, ২২:৫০
মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর মেরামত কাজের জন্য টানা ৬ দিন যানবাহন চলাচল বন্ধ থাকবে। এজন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীদের আবারও ভোগান্তির শিকার হতে হবে। শেষ পর্বের মেঘনা ও দাউদকান্দি মেঘনা- গোমতী সেতুর স্থায়ী মেরামত কাজের জন্য আজ ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২১ মার্চ সকাল ৮টা পর্যন্ত সেতু দুটির ওপর দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে বিধায় জরুরি প্রয়োজনে পূর্বাঞ্চল থেকে ঢাকাগামী যাত্রীদের বিকল্প পথ ব্যবহার করতে হবে। বিকল্প সড়কে ভারি যানবাহন ও ট্রেইলর চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। উক্ত মেরামত কাজ নির্বিঘ্ন রাখার স্বার্থে ১৫ মার্চ সকাল ৫টা থেকে কাঁচপুর এবং ময়নামতি পয়েন্ট হতে বিকল্প সড়কে যানবাহন ঘুরিয়ে দেয়া হবে। এ সময় যানবাহন কুমিল্লা-ময়নামতি-ব্রাহ্মণবাড়িয়া-ভৈরব-নরসিংদী বিকল্প সড়কে ঢাকা-চট্টগ্রামে যানচলাচল করবে। উক্ত মেরামত কাজ নির্বিঘ্ন রাখার স্বার্থে নির্ধারিত সময়ের ৩ ঘন্টা পূর্বে ভোর ৫টা থেকে কাঁচপুর, ময়নামতি ও মাধবপুর পয়েন্টে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।