প্রধানমন্ত্রীর পিরোজপুর সফর
ভাণ্ডারিয়া আওয়ামী লীগের ব্যাপক গণসংযোগ
প্রকাশ : ১৪ মার্চ ২০১৩, ২৩:০০
আগামী ১৯ মার্চ পিরোজপুরে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে ঐদিনের সভাকে সফল ও সার্থক করতে জেলার ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবু বক্কর সিদ্দিক মন্টু হাওলাদার , যুগ্ম আহবায়ক ফায়জুর রশিদ খশরু, লিয়াকত হোসেন তালুকদার, মহীউদ্দিন মহারাজ, যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু, যুগ্ম আহবায়ক সগির হোসেন পোদ্দার, লিটন পেশকার, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মিজানুর রহমান নিপু, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বেপারি, ছাত্রলীগের আহবায়ক এহসাম হাওলাদার, সবুজ পোদ্দারসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, ঐদিন সভায় যোগ দেবার জন্য দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে বহনের জন্য সড়ক ও নৌপথে বিভিন্ন যানবাহনের ব্যবস্থা নেয়া হয়েছে।