আমতলীতে আশার কর্মশালা

বরগুনা জেলার আমতলী উপজেলায় বেসরকারি সংস্থা আশার আমতলী সদর ব্রাঞ্চের উদ্যোগে চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের গোলাপী ক্ষুদ মহিলা সমিতির সভানেত্রী ছবি রানীর বাড়িতে সমিতির সকল সদস্যর উপস্থিতিতে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা সম্প্রতি আশা আমতলী সদর ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক রতন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আশার আমতলী সদর অঞ্চলের আরএম মো. জাকির হোসেন। বক্তব্য রাখেন লোন অফিসার মো. আবুল বাশার খান ও সদস্যবৃন্দ। ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক জানান, সদস্য ও এলাকাবাসীদের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালায় হাত ধোয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ বিষয়ে সমগ্র বাংলাদেশে আশার নেতৃত্বে একযোগে সপ্তাহব্যাপী সকল দলে আলোচনা চলবে এবং প্রতি মাসে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা ও একটি বিষয়ের উপর এক সপ্তাহ করে সারা বছরই এ আলোচনা অব্যাহত থাকবে ও সারা দেশের অনেক অসচেতন জনসাধারণকে সচেতন করে তোলার চেষ্টা অব্যাহত থাকবে।