আমতলীতে প্রান্তিক চাষিদের অনুদান প্রদান

আমতলী উপজেলার আমড়াগাছিয়া গ্রামের ৪৬ জন প্রান্তিক চাষিকে ব্র্যাকের উদ্যোগে চাষ, সার ও সেচ বাবদ একর প্রতি ৫ হাজার টাকা করে অনুদান প্রদান অনুষ্ঠান ব্র্যাক আমতলী উপজেলা অফিসে সম্প্রতি অনুষ্ঠিত হয় অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রকৌ. মো. আব্দুল্ল¬াহ। বিশেষ অতিথি ছিলেন কৃষি অফিসার সন্তোষ চন্দ্র মন্ডল, আমতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ সাইদ খোকন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিমুল রায়। এ সময় ব্র্যাকের উপজেলা কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির ব্যবস্থাপক এসএম শাহ আলম, প্রোগ্রাম অফিসার এসএম জেনারুল ও মো. মশিউর রহমান টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট আক্কাস আলী উপস্থিত ছিলেন।