প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

অনুশীলনী- ৩ (খ) যোগ্যতাভিত্তিক প্রশ্ন ও উত্তর বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর ১। ১ জোড়া কোয়েলের দাম ১২০ টাকা। ১৪৪০ টাকায় কয়টি কোয়েল পাওয়া যাবে? ক) ২৪টি খ) ২৮টি গ) ৩২টি ঘ) ৩৪টি উত্তর: ক) ২৪টি ২। ২ কেজি ডালের দাম ৭০ টাকা হলে, ৫ কেজি ডালের দাম কীভাবে নির্ণয় করা যাবে? ক) গুণ করে খ) ভাগ করে গ) ঐকিক নিয়মে ঘ) বিয়োগ করে উত্তর: গ) ঐকিক নিয়মে ৩। দুইটি সংখ্যার গুণফল ৮৯২৬২। একটি সংখ্যার ৪ গুণ ২৫৬ হলে, অপর সংখ্যা কোনটি? ক) ২৪১ খ) ২৫১ গ) ২৬১ ঘ) ২৭১ উত্তর: (গ) ২৬১ ৪। মাতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। পুত্রের বয়স ৬ বছর হলে, মাতার বয়স কত? ক) ২৪ খ) ২৭ গ) ২৯ ঘ) ৩৪ উত্তর: (ক) ২৪ ৫। একটি পরিবারের ১০ জন লোকের ৪০ কেজি চাল ২৭ দিন চলে। কত জন লোকের ঐ চাল ৪৫ দিন চলবে? ক) ৫ জন খ) ৬ জন গ) ১০ জন ঘ) ১২ জন উত্তর: (খ) ৬ জন ৬। শ্রুতির খামারে ৩০০টি হাসের ১ মাসের খাদ্য ছিল। হঠাত্ কিছু হাস মারা যাওয়ায় উক্ত খাদ্যে দেড় মাস চলল। কয়টি হাস মারা গিয়েছিল? ক) ২০০টি খ) ১০০টি গ) ৫০টি ঘ) ১৫০টি উত্তর: (খ) ১০০টি ৭। একটি ড্রামে ৩ মন গম ধরে। এরূপ ১৫টি ড্রামে কত মণ গম ধরবে? ক) ৩৫ খ) ৪৫ গ) ৫০ ঘ) ৫৫ উত্তর: (খ) ৪৫ ৮। পিতা ও পুত্রের বয়সের পার্থক্য ৩০ বছর। পিতার বয়স ৫০ বছর হলে, পুত্রের বয়স কত? ক) ১০ বছর খ) ২০ বছর গ) ৩০ বছর ঘ) ৪০ বছর উত্তর: (খ) ২০ বছর ৯। ১৫ জন লোক ১টি কাজ ১০ দিনে করতে পারে। লোকসংখ্যা দ্বিগুণ হলে, কাজটি করতে কতদিন লাগবে? ক) ৫ দিন খ) ১০ দিন গ) ১৫ দিন ঘ) ২০ দিন উত্তর: (ক) ৫ দিন