দুর্গাপুরে দুই দিনব্যাপী হাজং সমাবেশ

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা

সংস্কৃতি হোক মানবীয় পথচলার অঙ্গীকার, এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজং সমপ্রদায়ের নারী-পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে হাজং সমাবেশ, মেলা ও সাংস্কৃতিক উত্সব ‘দেউলী’। রবি ও সোমবার দুদিনব্যাপী এ উত্সবের উদ্বোধন করেন কাব্যশ্রী কাজী রোজী।

উদ্বোধনী আলোচনায় নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি।