গুরুতর অসুস্থ আতিকুল হক চৌধুরী
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ১৯:৫১
প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও একুশে টেলিভিশনের উপদেষ্টা আতিকুল হক চৌধুরী ঢাকার শমরিতা হাসপাতালে গুরুতর অসুস্থাবস্থায় সময় পার করছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, বিশিষ্ট এই নাট্যব্যক্তিত্ব গত ৩ দিন আগে গুরুতর অসুস্থাবস্থায় হাসপাতালের ৯৭৩ নং কেবিনে ভর্তি হন। সেখানে সার্বক্ষণিকভাবে তার সাথে আছেন তার স্ত্রী জহুরা বেগম লিলি। আতিকুল হক চৌধুরীর এক ছেলে এক মেয়ে। দুজনেই বর্তমানে দেশের বাইরে আছেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার শরীফুল আলম প্রিন্স জানান প্রোস্টেট ক্যান্সার হওয়ার কারণে তার শরীরে বিশেষ করে হাড়ে তা দ্রুত ছড়িয়ে পড়ছে। শারীরিক অবস্থা খুব বেশি ভালো না বলেও তিনি জানান। শুধু ক্যান্সারেই নয় ডায়াবেটিকস্ ও উচ্চরক্তচাপজনিত সমস্যাও রয়েছে তার। আতিকুল হক চৌধুরী গত বৃহস্পতিবার স্যাটেলাইট চ্যানেল একুশে টিভির মাধ্যমে তিনি দেশবাসীর কাছে নিজের সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।