নেত্রকোনায় ৫৫ হাজার ২২২ টন সিদ্ধ এবং আতপ চাল সংগ্রহ করা হবে

নেত্রকোনা প্রতিনিধি

সরকারের ধান-চাল সংগ্রহ অভিযানের লক্ষ্য হিসেবে নেত্রকোনা জেলার ১০ উপজেলা থেকে চলতি বোরো মৌসুমে ৫৫ হাজার ২২২ টন সিদ্ধ এবং আতপ চাল সংগ্রহ করা হবে। এরমধ্যে ৩৯,২০৬ টন সিদ্ধ চাল এবং ১৬,০১৬ টন আতপ রয়েছে। এছাড়া ৫ হাজার ৩৮৩ টন ধান সংগ্রহ করা হবে। এসমস্ত চাল জেলার তিনশ মিলারের নিকট থেকে সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করা হবে। জেলা খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন বলেন, ৩৬ টাকা কেজিতে সিদ্ধ চাল, ৩৫ টাকা কেজিতে আতপ চাল এবং ২৬ টাকা কেজিতে ধান ক্রয় করা হবে। আজ ধান-চাল ক্রয়ের চুক্তির পরপরই মিলারদের কাছ থেকে ধান এবং চাল সংগ্রহের কাজ শুরু হবে। চলতি বোরো মৌসুমে ৫৫ হাজার ২২২ টন সিদ্ধ এবং আতপ চাল সংগ্রহ করা হবে।