মুন্সিগঞ্জে মন্দির ভাংচুর মামলার আসামিদের জামিন বাতিল

লৌহজং উপজেলার গোয়ালীমান্দা মনিপাড়া কালি মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৪ আসামির জামিন বাতিল করে বৃহস্পতিবার ৩ দিনের পুলিশ রিমাণ্ডে দিয়েছে আদালত। মুন্সীগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেনের আদালত এই আদেশ দেয়। গত ৩ মার্চ রাতে গোয়ালীমান্দ কালিমন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় পরদিন মন্দির কমিটির সভাপতি অনিল চন্দ দাস বাদী হয়ে লৌহজং থানায় একটি মামলা করেন। পুলিশ লৌহজংয়ের হলদিয়া গ্রামের মামুন বেপারী, কনকসারের শাহ আলম, বেজগাঁয়ের মনির হোসেন ও খিদিরপাড়ার মোঃ মান্নানকে বিভিন্ন সময়ে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।