টঙ্গীতে কসাইয়ের ছোরার কোপে নিহত ১
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ১৯:৫৭
গত বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এক কসাইয়ের অতর্কিত ছোরার আঘাতে ১ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, পাগাড় ঝিনু মার্কেটের মাংস বিক্রেতা মকবুল হোসেন বৃহস্পতিবার বিকেল ৫টায় স্থানীয় সোনারগাঁও রোডে পথচারী যাকে পেয়েছে তাকেই পশু জবাই কাজে ব্যবহূত ছোরা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই কারখানা শ্রমিক নূরুল ইসলাম মারা যান। গুরুতর আহত আরো ৪ জনকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতরা হলেন স্থানীয় ঝিনু মার্কেট এলাকার পোশাক শ্রমিক আব্দুর রহমান (৪০), নাজমা আক্তার (১৮), আমজাদ আলী (২২) ও আনাম (৪০)। কসাই মকবুল মানসিক রোগী বলে টঙ্গী থানার ওসি জানান।