কেরানীগঞ্জে কমিউনিটি সেন্টারের কেয়ারটেকারকে পিটিয়ে হত্যা

কেরানীগঞ্জে বিয়ে বাড়ির লোকজন এক কমিউনিটি সেন্টারের কেয়ারটেকারকে পিটিয়ে হত্যা করেছে। নিহত কেয়ারটেকারের নাম মো. রফিক মিয়া (৪৫)। এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালিগঞ্জ এলাকায় পারভিন কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার গভীর রাতে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, নিহত মো. রফিক মিয়া পারভিন কমিউনিটি সেন্টারে কেয়ারটেকার-কাম- খানসামার কাজ করতো। বৃহস্পতিবার স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি তার মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টারটি ভাড়া নেয়। রাতেই তাকে মিটফোর্ড মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে সেখানে সে মারা যায়।