সরিষাবাড়ীতে স্কুলছাত্রীর নগ্ন ছবি প্রচারের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ১৯:৫৯
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে স্কুলছাত্রীর কাটপিস নগ্ন ছবি প্রচার করায় শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবািদ সমাবেশ করেছে। জানা গেছে, কতিপয় বখাটে যুবক বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীর ছবির মুখকে কাটপিস করে অন্য একটি নগ্ন মেয়ের ছবির মাথায় লাগিয়ে ঐ ছবি মোবাইলের মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে ওই ছবি মেয়েটির পিতা নূরুল ইসলামের মোবাইলেও দেয়া হয়। এ ঘটনায় স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ এলাকার সাধারণ মানুষ প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠে। এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুরে বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দোষী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এলাকাবাসীর দাবীর মুখে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ চর পোগলদিঘা গ্রামে অভিযান চালিয়ে জাহিদ হোসেন, জামিরুল ইসলাম ও আকুলকে আটক করে। পরে বিকালে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট পারভেজ রায়হান ভ্রাম্যমাণ আদালতে দোষী সাব্যস্ত করে প্রত্যেকে ৬ মাস করে জেল দিয়েছেন।